Web Analytics

নিউজিল্যান্ড আগামী ১৬ নভেম্বর ২০২৬ থেকে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা সম্প্রসারণ করবে এবং ছয় মাসের নতুন শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু করবে। নতুন ব্যবস্থা নির্দিষ্ট গ্র্যাজুয়েটদের জন্য প্রযোজ্য, যারা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার শর্ত পূরণ করতে পারেন না। নির্ধারিত শর্ত মানলে লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারীরাও পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার আবেদন করতে পারবেন।

এ যোগ্যতার জন্য শিক্ষার্থীকে নিউজিল্যান্ডে পূর্ণকালীনভাবে গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের পুরো মেয়াদ সম্পন্ন করতে হবে। অন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেওয়া ক্রেডিট, আগের পড়াশোনার ভিত্তিতে পাওয়া ক্রেডিট এবং রিকগনিশন অব প্রায়োর লার্নিংয়ের ক্রেডিট গণ্য হবে না। আবেদনকারীর স্নাতক ডিগ্রি নিউজিল্যান্ড বা বিদেশের বিশ্ববিদ্যালয়ের হতে পারে এবং ডিগ্রি সম্পন্নের সময় নিয়ে কোনো সীমা নেই।

বিদেশি স্নাতক ডিগ্রির ক্ষেত্রে আইকিউএ লাগবে না, তবে সনদ ও অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে। শর্ট-টার্ম ভিসার জন্য লেভেল ৫ থেকে ৭-এর কোর্সে অন্তত ২৪ সপ্তাহ পূর্ণকালীন পড়াশোনা এবং জীবনযাপনের খরচের জন্য কমপক্ষে ৫ হাজার নিউজিল্যান্ড ডলার থাকতে হবে। ভিসাটি বাড়ানো যাবে না এবং এটি একবারই পাওয়া যাবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।