Web Analytics

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের পর সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। বিএনপি পদত্যাগের নির্দেশের কোনো কারণ জানায়নি। তবে ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঘিরে তার পদত্যাগ রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ঘটনার পর স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং সেখানে সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের সাইনবোর্ড টাঙানো হয়। নথি অনুযায়ী, মিষ্টি ওই সমিতির সাবেক সভাপতি ছিলেন। বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধান ও সিসিটিভি ফুটেজে হামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির তৎকালীন কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম আসে, যাঁরা মিষ্টির ঘনিষ্ঠ ও অনুসারী হিসেবে পরিচিত।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বুধবার বলেন, ঘটনায় নিরপেক্ষ তদন্ত চলছে এবং সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপি ঢাকা মহানগর উত্তরের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করেছে। দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।