Web Analytics

এশিয়ান গেমসে আগামীকাল সোমবার ব্যস্ত সূচিতে নয়টি ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। কাবাডি, শুটিং, উশু, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস, কারাতে, ব্যাডমিন্টন, ফুটবল ও হকিতে বাংলাদেশের ইভেন্ট রয়েছে। দিনের শুরুতে শুটিং ও জিমন্যাস্টিকসের লড়াই হবে, আর বিকেল ও সন্ধ্যায় মালয়েশিয়ার বিপক্ষে নারী ফুটবল ও নারী হকির ম্যাচ রয়েছে।

শুটিংয়ের এয়ার রাইফেলের ব্যক্তিগত ও দলীয় ইভেন্টে সকাল ৯টা ৪৫ মিনিটে অংশ নেবেন মো. রবিউল ইসলাম, অর্নব শাহরার ও মো. রাব্বি হাসান মুন্না। একই সময়ে পুরুষদের জিমন্যাস্টিকস বাছাইপর্বে থাকবেন রাজিব চাকমা। উশুতে বিপ্লব রুদ্রের পুরুষ তাইজিচুয়ানে দুটি ধাপ রয়েছে, আর নারীদের ৬০ কেজিতে ভারতের প্রতিপক্ষ হবেন মোসা. শিকা খাতুন।

কাবাডিতে পুরুষ দল দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে, নারীদের প্রতিপক্ষ ভারত। টেবিল টেনিসে পাকিস্তানের বিপক্ষে নারী দল ও নারী দ্বৈত এবং সিঙ্গাপুরের বিপক্ষে পুরুষ দলের ম্যাচ আছে। কারাতে, ব্যাডমিন্টনেও বাংলাদেশ খেলবে। কারাতে হুমায়রা আক্তার অন্তরা কাজাখস্তান এবং মো. মনিরুল ইসলাম কাতারের প্রতিপক্ষ হবেন। ব্যাডমিন্টনের পুরুষ দল ভারতের বিপক্ষে নামবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।