Web Analytics

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের টাকোমার উত্তর-পশ্চিমে কিয়ি উপদ্বীপে মঙ্গলবার সকালে এক ব্যক্তি ছুরিকাঘাত করে চারজনকে হত্যা করেন। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হন। স্থানীয় সময় সকাল ৮টা ৪১ মিনিটে সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে ‘নো-কন্টাক্ট অর্ডার’ ভঙ্গের অভিযোগে পিয়ার্স কাউন্টি শেরিফের অফিসের ডেপুটিদের ঘটনাস্থলে পাঠানো হয়।

ডেপুটিরা আদেশের কপি সংগ্রহ করলেও সেটি তখনও কার্যকর হয়নি, কারণ সন্দেহভাজনকে আনুষ্ঠানিকভাবে তা প্রদান করা হয়নি। কর্মকর্তারা আদেশটি পৌঁছে দিতে যাওয়ার পথে সন্দেহভাজন ব্যক্তি বাড়ির বাইরে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল প্রায় সাড়ে ৯টার দিকে তারা হামলার দৃশ্য দেখেন। সকাল ৯টা ৩৩ মিনিটে গুলি চালানো হয় এবং ঘটনাস্থলেই সন্দেহভাজন নিহত হন।

ছুরিকাঘাতে তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। পিয়ার্স কাউন্টি ফোর্স ইনভেস্টিগেশন টিম ছুরিকাঘাত ও পুলিশের গুলির ঘটনাটি তদন্ত করছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।