Web Analytics

বিএনপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের এমপি নিলোফার চৌধুরী মনির জাকাত নিয়ে অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত যা সমাজে সাম্য, সহমর্মিতা ও দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখে। তিনি বলেন, এই পবিত্র বিধান নিয়ে কটুক্তি বা বিদ্রূপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এমন বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

হেফাজত মহাসচিব আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা কখনোই ধর্মীয় বিশ্বাস ও ইবাদতকে অবমাননা করার অধিকার দেয় না। এ ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি, বিদ্বেষ ও অশান্তির জন্ম দেয়। তিনি সংশ্লিষ্ট নেত্রীকে দায়িত্বশীল আচরণ প্রদর্শন করে বক্তব্য প্রত্যাহার ও মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।

তিনি সবাইকে ধর্মীয় বিষয়ে সংযম, শ্রদ্ধা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান, যাতে সমাজে সম্প্রীতি ও শান্তি অটুট থাকে। এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও খতমে নবুওয়তও নিন্দা জানিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।