Web Analytics

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, শুক্রবার রাতে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ব্যাপক গ্রেপ্তার অভিযান চালায় এবং বসতি স্থাপনকারীরা একাধিক স্থানে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। ঘটনাগুলো ঘটে বেথলেহেম, রামাল্লা ও হেব্রনের বিভিন্ন এলাকায়, যেখানে আহত ও আটক হওয়ার খবর পাওয়া গেছে।

বেথলেহেমের দক্ষিণে বেইত ফাজ্জারে এক ফিলিস্তিনিকে তার জমিতে আক্রমণ করে বসতি স্থাপনকারীরা এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বেথলেহেমের পশ্চিমে বাতির শহরে চার ফিলিস্তিনিকে আটক করে ইসরাইলি বাহিনী। রামাল্লার উত্তর-পূর্বে সিলতেদ শহরে বসতি স্থাপনকারীদের হামলায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়। হেব্রনের দক্ষিণে খিরবেত শুওয়েকায় এক ফিলিস্তিনি ও তার শিশুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, তাদের মাথায় গুরুতর আঘাত লাগে। বেথলেহেমের দক্ষিণ-পূর্বে তুকু শহরে অভিযান চালিয়ে ইসরাইলি বাহিনী মসজিদ থেকে নামাজ শেষে বের হওয়া মুসল্লিদের লক্ষ্য করে টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে এবং কয়েকজনকে মসজিদের ভেতরে আটকে রাখে।

আলজাজিরা সূত্রে বলা হয়েছে, এসব ঘটনায় পশ্চিম তীরে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।