Web Analytics

চট্টগ্রামের সন্দ্বীপের মগধরা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রোববার রাত আনুমানিক ৯টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার বাজারের পূর্ব পাশে এ হামলার ঘটনা ঘটে। আহত সজীব আহমেদ ওই ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয়রা জানান, কাজ শেষে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক জানান, তার মাথায় একাধিক গভীর ক্ষত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থা আশঙ্কাজনক।

আহত সজীব দাবি করেন, জামায়াতের সাংগঠনিক কার্যক্রমের কারণে তিনি হুমকি পাচ্ছিলেন এবং হামলাকারীদের মধ্যে আকবর ও আলভিকে চিনতে পেরেছেন। তবে অভিযুক্ত আলভি হামলার কথা অস্বীকার করেন। মগধরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম বলেন, দলীয়ভাবে তারা এই ঘটনার দায় নিচ্ছেন না এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান। চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দীন সিকদার হামলার নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেন। সন্দ্বীপ থানার ওসি জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।