Web Analytics

ইরান ও তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা বিভিন্ন পক্ষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় বেইজিং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সোমবার এ পরিকল্পণার ঘোষণা দেন।

লিন জিয়ান যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা হিসেবে বর্ণনা করে বলেন, চীন তা সমর্থন করে না। বেসেন্ট সতর্ক করেছেন, ইরানের সঙ্গে আর্থিক সম্পর্ক বজায় রাখা যেকোনো দেশকে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হবে। ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন।

তবে ইরানের বন্দরগুলো ঘিরে মার্কিন নিষেধাজ্ঞা ও চাপের কারণে সম্প্রতি চীন-ইরান তেল বাণিজ্যে কিছুটা প্রভাব পড়েছে। লিন বলেন, দুই দেশের সহযোগিতা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হচ্ছে। তাই তাদের স্বাভাবিক বাণিজ্য ও সহযোগিতায় বাইরের কোনো পক্ষের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি করা উচিত নয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।