রাষ্ট্রপতি নির্বাচনের কোনো তারিখ বা তফসিল এখনো নির্ধারিত না হলেও প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের কাছে ভোটার তালিকা চেয়েছে নির্বাচন কমিশন। ৩ আগস্ট নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনো কোনো নির্ধারিত সময়সূচি নেই, তবে নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা চাওয়া হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সরকারের সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানান আখতার আহমেদ। তবে কমিশন প্রস্তুতি অব্যাহত রেখেছে। তিনি ইঙ্গিত দেন, অক্টোবরের মধ্যে নির্বাচন শুরু না হলে ভোটার তালিকা চূড়ান্ত করার সময়সীমা বাড়ানোর প্রয়োজন হতে পারে।
নিবন্ধিত দলগুলোর ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমার বর্ধিত সময়সীমা ছিল ২ আগস্ট। নিবন্ধিত ৫৯ দলের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ৩৮টি দল হিসাব জমা দিয়েছে। গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টিসহ ১৩টি দল সময় বৃদ্ধির আবেদন করেছে। এনসিপি, জাগপা, তৃণমূল বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সুপ্রিম পার্টি, আম জনতার দল ও জনতার দল কোনো হিসাব জমা দেয়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।