ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত গুলশান ইয়ুথ ক্লাবের অফিশিয়াল স্পনসর হিসেবে থাকবে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (এসএফবিএল)। সম্প্রতি উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে এসএফবিএলের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান তমালের হাতে সমঝোতা স্মারক তুলে দেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন), এমপি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল খান। অনুষ্ঠানে ড. তমাল নারী ক্রিকেটের উন্নয়নে অঞ্জন চৌধুরীর দীর্ঘমেয়াদী সমর্থন ও প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই অংশীদারিত্ব নারী ক্রিকেটের বিকাশে গুলশান ইয়ুথ ক্লাবের ভূমিকা আরও শক্তিশালী করবে এবং বাংলাদেশের খেলাধুলায় কর্পোরেট অংশগ্রহণের ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।