Web Analytics

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে এবং সবার আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়নে ভোট হবে।

সিইসি বলেন, সেপ্টেম্বরে ভোটের প্রস্তুতি নেওয়া হবে। এরপর নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং ডিসেম্বরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনসংক্রান্ত আর্থিক বিষয় নিয়ে আগামী সপ্তাহে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হবে বলেও জানান এ এম এম নাসির উদ্দীন। ভোটের বিস্তারিত সময়সূচি বা আর্থিক আলোচনার বিষয়ে তিনি আর কোনো তথ্য দেননি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।