Web Analytics

চট্টগ্রামের হালিশহরের আইব্লকের একটি বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। মঙ্গলবার সকালে তিনি ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণে সহায়তার জন্য নগদ এক লাখ টাকা অনুদান দেন। এছাড়া পাঁচটি পরিবারের ১৮ সদস্যের জন্য তিনবেলা খাবার ও বস্ত্রের ব্যবস্থা করেন এবং জেলা প্রশাসককে ফোন করে বসতঘরের জন্য টিন সরবরাহের ব্যবস্থা করেন।

জানা যায়, মঙ্গলবার সকালে আইব্লকের একটি পেশকার বাড়িতে আগুন লাগে, যাতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পাঁচটি পরিবারের বসতঘর পুড়ে যায়। আগুনে আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যাওয়ায় পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ে। পুরুষ, নারী ও শিশুরা খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাবে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হন।

এমপি সাঈদ আল নোমানের এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক সংকট মোকাবিলা ও পুনর্গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।