Web Analytics

ফিফা বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালের বিশ্বকাপজয়ী দল এবার প্রথমবারের মতো ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি পাবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’। শুক্রবার এক বিবৃতিতে ফিফা জানায়, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া সংস্কৃতি অনুসরণে এই নতুন রীতি চালু করা হচ্ছে, যা এতদিন এনএফএল, এনবিএ, এমএলবি ও এনএইচএলের মতো আমেরিকান লিগগুলোর ঐতিহ্য হিসেবে পরিচিত ছিল।

ফিফার তথ্যমতে, মোট ২০২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি বিজয়ী দলের খেলোয়াড় ও সদস্যদের জন্য এবং বাকি ১৯৯৬টি সীমিত সংস্করণের স্মারক হিসেবে ভক্তদের জন্য বিক্রি করা হবে। প্রতিটি রিংয়ে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, চ্যাম্পিয়ন দলের পরিচয়, স্বতন্ত্র সিরিয়াল নম্বর ও অথেনটিসিটির সনদপত্র। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক ও কোচকে প্রতীকী রিং দেওয়া হবে, পরে বাকি রিংগুলো হস্তান্তর করা হবে।

আগামী ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে, যেখানে ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ রিং প্রদান করা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।