Web Analytics

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে লেবাননে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরান ও তাদের মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর গত ১২ দিনে দেশটিতে ৭ লাখ ৫০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এনবিসি নিউজ লেবানন সরকারের তথ্য উদ্ধৃত করে জানিয়েছে, দক্ষিণ লেবাননের ইসরাইলি বিমান হামলা ও সরিয়ে নেওয়ার নির্দেশনার কারণে সবচেয়ে বেশি মানুষ সেখান থেকেই পালিয়ে যাচ্ছেন।

জাতিসংঘের লেবাননবিষয়ক মানবিক সমন্বয়কারী ইমরান রেজা এই বাস্তুচ্যুতির গতি ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে এক লাখের বেশি মানুষ নতুন করে বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধিত হয়েছেন। রাজধানী বৈরুতে এখন বহু স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে এবং দেশটি বড় ধরনের মানবিক সংকটে পড়তে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।