Web Analytics

রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সালকে হত্যাচেষ্টা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ জামিন মঞ্জুর করেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান জানান, আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সাল। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে ২৬ সেপ্টেম্বর তিনি মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

২০২৪ সালের ৩ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।