Web Analytics

দীর্ঘ ৪০ বছর পর আবারও ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরাক। আন্তঃমহাদেশীয় প্লে-অফের ফাইনালে বলিভিয়াকে ২–১ গোলে হারিয়ে আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে পশ্চিম এশিয়ার দেশটি। এর মধ্য দিয়ে ৪৮ দলের চূড়ান্ত তালিকাও সম্পূর্ণ হয়েছে। এশিয়া অঞ্চলের বাছাইপর্বে সরাসরি সুযোগ না পেলেও প্লে-অফে দুর্দান্ত লড়াই করে লক্ষ্য পূরণ করেছে ইরাক। কোচ গ্রাহাম আরনল্ড আগেই জানিয়েছিলেন, খেলোয়াড়দের মধ্যে বিশ্বকাপে ওঠার প্রবল আকাঙ্ক্ষা রয়েছে।

ম্যাচে ১৮ মিনিটে আলি আলমাহাদির গোলে এগিয়ে যায় ইরাক, তবে ৩৮ মিনিটে মইসেস পানিয়াগুয়ার গোলে সমতায় ফেরে বলিভিয়া। বিরতির পর ৫৩ মিনিটে আইমেন হুসেইনের গোলে আবারও লিড নেয় ইরাক, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে। ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলবে ইরাক। কোচ গ্রাহাম আরনল্ডও অনন্য কীর্তি গড়েছেন—নিজ দেশ অস্ট্রেলিয়ার পর আরেকটি দেশকে বিশ্বকাপে তোলার নজির স্থাপন করেছেন।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। গ্রুপ ‘আই’-এ থাকা ইরাক ১৬ জুন ফক্সবোরোতে নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।