Web Analytics

পবিত্র রমজানের প্রথম সপ্তাহে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে পরিচালিত অভিযানে বিভিন্ন দেশের ২৬ জন ভিক্ষুককে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। শহরজুড়ে সব থানার সমন্বয়ে দুবাই পুলিশের সাধারণ অপরাধ তদন্ত বিভাগের সন্দেহজনক ব্যক্তি ও অপরাধ প্রবণতা দমন শাখা এই অভিযান পরিচালনা করে।

এটি দুবাইয়ের বার্ষিক ‘ভিক্ষুকবিরোধী অভিযান’-এর অংশ, যার এবারের স্লোগান ‘ভিক্ষামুক্ত সচেতন সমাজ’। জনসচেতনতা বৃদ্ধি, নগরীর শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এতে দুবাই আবাসন ও বিদেশি নাগরিক অধিদপ্তর এবং ইসলামিক বিষয়ক ও কল্যাণমূলক কার্যক্রম বিভাগ গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।

সংশ্লিষ্ট বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার আলি সালেম আল শামসি জানান, প্রতি বছর এই অভিযান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে। ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে ধারাবাহিক আইনি পদক্ষেপ ভিক্ষার ঘটনা কমাতে সহায়ক ভূমিকা রাখছে, এবং রমজানের শুরুতে ২৬ জনের গ্রেপ্তার তারই প্রমাণ।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।