Web Analytics

রোববার ইসরাইলি পুলিশের সহায়তায় অবৈধ বসতি স্থাপনকারীরা অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে হামলা চালায়। ইসলামের অন্যতম পবিত্র এই স্থানে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, একে উসকানিমূলক আচরণ ও ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থার লঙ্ঘন বলে উল্লেখ করেছে দেশটি।

জেরুজালেম গভর্নরেটের মিডিয়া বিভাগের পরিচালক ওমর রাজুব বলেন, চরমপন্থি দখলদার সরকারের নেতৃত্বে পরিকল্পনার অংশ হিসেবে বসতি স্থাপনকারীরা ইসরাইলি পতাকা উত্তোলন ও উসকানিমূলক আচার-অনুষ্ঠান পালন করেছে। তিনি সতর্ক করেন, এসব কর্মকাণ্ডের লক্ষ্য হলো পূর্ব জেরুজালেমে নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়া এবং আল-আকসার ঐতিহাসিক ও আইনি অবস্থান দুর্বল করা। রাজুব আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নিতে আহ্বান জানান এবং জোর দিয়ে বলেন, আল-আকসার পুরো ১৪৪ ডুনাম এলাকা মুসলমানদের ইবাদতের স্থান।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।