Web Analytics

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটি আকাশ ও স্থলপথে ব্যবহারের উপযোগী গোলাবারুদসহ মোট ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম গ্রহণ করেছে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের টেলিগ্রাম পোস্টে জানানো হয়, এসব সরঞ্জাম দুটি জাহাজ ও কয়েকটি কার্গো বিমানের মাধ্যমে ইসরাইলে পৌঁছায় এবং পরে সড়কপথে বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইসরাইলি বাহিনীর হাতে প্রয়োজনীয় সব মাধ্যম নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই সরঞ্জাম আনা হয়েছে। তিনি আরও জানান, যেকোনো সময় ও স্থানে শত্রুদের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে অভিযান পরিচালনার সক্ষমতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপ ইসরাইলের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের চলমান প্রচেষ্টার অংশ।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।