Web Analytics

বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা বাজার এলাকায় স্থানীয়দের তৎপরতায় শনিবার (২৮ জুন ২০২৬) গভীর রাতে ডাকাতির একটি চেষ্টা ব্যর্থ হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে মো. আলহাজ্ব ফকির (২৭) নামে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে চুরি ও ডাকাতির ঘটনা ঘটছিল। এরই ধারাবাহিকতায় ৭-৮ জনের একটি দল ওই রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানা যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে ডাকাতির চেষ্টা ভেস্তে যায়। আটক আলহাজ্ব ফকির শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শম্বুকাঠি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আলহাজ্ব ফকির ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং সহযোগীদের বিষয়ে তথ্য দিয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।