Web Analytics

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রাণিসম্পদ খাতে প্রয়োজনীয় ভ্যাকসিন দেশেই উৎপাদনের সক্ষমতা বাড়াতে গবেষণা ও উদ্ভাবন জোরদারের আহ্বান জানিয়েছেন। বুধবার বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশের চাহিদার মাত্র ১৫ শতাংশ ভ্যাকসিন দেশীয়ভাবে উৎপাদিত হয়; বাকি ৮৫ শতাংশ আমদানি করতে হয়।

তিনি বলেন, দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, আমদানিনির্ভরতা কমানো এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। বিএলআরআইয়ের বিজ্ঞানীদের গবেষণা ও উদ্ভাবনে প্রাণিসম্পদ খাতে নতুন প্রযুক্তি যুক্ত হয়েছে, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন। ওয়ান হেলথ ধারণার আলোকে প্রাণীর স্বাস্থ্য, প্রাণিজ খাদ্যের নিরাপত্তা ও জনস্বাস্থ্যের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।

অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত অ্যান্টিবায়োটিক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে বলে প্রতিমন্ত্রী সতর্ক করেন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় প্রান্তিক খামারিদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ বাড়ানোর কথা বলেন তিনি। বিএলআরআই ইতোমধ্যে দুটি ভ্যাকসিন প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে; ভবিষ্যতে উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তরের গতি বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।