Web Analytics

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জাতীয় সংসদে জানান, ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি মারা গেছেন। নিহতদের মধ্যে লেবাননে ৫ জন, সৌদি আরবে ৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ২ জন এবং ইরাক ও বাহরাইনে একজন করে রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে তিনি এ তথ্য দেন।

মন্ত্রী জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ জন শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। নিহতদের মধ্যে একজনের লাশ বিদেশে দাফন করা হয়েছে এবং নয়জনের লাশ দেশে আনা হয়েছে। নিহতদের পরিবারের জন্য বিমানবন্দর থেকে দাফন বাবদ ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, প্রবাসী কর্মীদের সহায়তায় বিমানবন্দরে নতুন ফ্রিজিং অ্যাম্বুলেন্স, ট্রলি ও হুইলচেয়ার সংযোজন করা হয়েছে এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ ও মেডিকেল কর্ণার স্থাপনের কাজ চলছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।