Web Analytics

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত দিনব্যাপী ‘6th Diploma Summit-2026’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নূরুল ইসলাম বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শিক্ষা কারিকুলাম দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে। গবেষণার জন্য পর্যাপ্ত ল্যাব সুবিধা, গবেষণাগার ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, এই বৃহৎ খাতের সংকট নিরসনে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই। তিনি টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলেও মন্তব্য করেন।

সামিটে ডিপ্লোমা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, ক্যারিয়ারের সম্ভাবনা, কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা হয়। বক্তারা দক্ষতার পাশাপাশি সততা, নৈতিকতা, সময়ানুবর্তিতা ও ইসলামী শিষ্টাচার চর্চার ওপর গুরুত্ব দেন। ‘ডিপ্লোমা প্রকৌশলীদের ক্যারিয়ার ভাবনা ও জব অপরচুনিটি’ শীর্ষক প্যানেল আলোচনায় ডুয়েটের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইরফানুল হাসান সাকিব ও ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগসহ অন্যরা অংশ নেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।