Web Analytics

ইয়েমেন থেকে হুথিদের হামলা ঘিরে উত্তেজনার মধ্যে সৌদি আরবকে প্রতিরক্ষা সহায়তার বিষয়ে জরুরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। তিন দেশের সামরিক বাহিনীর প্রধানরা এই বৈঠকে বসবেন বলে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

সামরিক প্রধানদের বৈঠকের সময়সূচি কিংবা সম্ভাব্য সহায়তার ধরন জানানো হয়নি। গত ৭ আগস্ট তিন দেশ ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করে। ওই চুক্তি অনুযায়ী, একটি দেশের ওপর হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা রয়েছে।

সৌদি আরব জানিয়েছে, বৃহস্পতিবার ইয়েমেন থেকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হুথিরা রিয়াদের একটি ‘সংবেদনশীল লক্ষ্যবস্তু’ এবং ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকি বলেছেন, হুথিদের আরও দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।