সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা চলতি বছর ঈদুল আজহা উপলক্ষে ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, আরবি বর্ষপঞ্জির জিলহজ মাস চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৮ মে শুরু হতে পারে। সে অনুযায়ী ২৬ মে পবিত্র হজ এবং ২৭ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সম্ভাব্য তারিখ ধরে ২৬ মে হজের দিন এবং ২৭ থেকে ২৯ মে ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ৩০ ও ৩১ মে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় মোট ছয় দিনের সরকারি ছুটি উপভোগ করবেন দেশটির নাগরিক ও প্রবাসীরা।
চাঁদ দেখা সাপেক্ষে ইসলামিক উৎসব নির্ধারণের প্রচলিত নিয়ম অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নাগরিকদের আগাম পরিকল্পনা ও পারিবারিক প্রস্তুতিতে সহায়তা করবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।