Web Analytics

কুখ্যাত মাদকসম্রাট নেমেসিও অসিগুয়েরা সাভাতেস ওরফে ‘এল মেনচো’র মৃত্যুর পর মেক্সিকো জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটির ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত ২০টিতে সংঘর্ষের খবর পাওয়া গেছে, যেখানে ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ জন সদস্য নিহত হয়েছেন। রোববার জালিস্কোর তাপালপা শহরে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় সেনাবাহিনী। রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার পথে তার সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে গুরুতর আহত হয়ে তিনি মারা যান বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে, যা দ্রুত জাতীয় সংকটে রূপ নেয়। প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো ট্রেভিলা জানিয়েছেন, পশ্চিমাঞ্চলে অতিরিক্ত ২ হাজার ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে। সরকার জানিয়েছে, রোববার থেকে সারা দেশে মোট ৯ হাজার ৫০০ সেনা মোতায়েন রয়েছে।

সহিংসতা নিয়ন্ত্রণে সরকার পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।