Web Analytics

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দুই দফায় বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। প্রথম বহর আজ রোববার ভোরে ঢাকায় পৌঁছাবে, আর দ্বিতীয় বহর সোমবার ভোরে আসবে। পাকিস্তান সুপার লিগের ফাইনালের কারণে দলটি দুই ভাগে ভাগ হয়ে আসছে। ঢাকায় পৌঁছে সোমবার থেকে মিরপুরে অনুশীলন শুরু করবে পাকিস্তান দল।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যা শুরু হবে ১৬ মে। বাংলাদেশ দল ইতোমধ্যে সিরিজের প্রস্তুতি শুরু করেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে বাকি ক্রিকেটাররা আগামী পরশু থেকে লাল বলের অনুশীলনে যোগ দেবেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।