Web Analytics

রাজধানীর ধানমন্ডি মডেল থানা পুলিশ সোমবার ভোরে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। সাতমসজিদ রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে যুবলীগের মনোগ্রামযুক্ত ১৫টি ক্যাপ, নেতাকর্মীদের ছবি সম্বলিত ৮টি গেঞ্জি এবং ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত দুটি বাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের কারণ বা পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।