Web Analytics

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ৯ আগস্ট জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিকমিয়া হলে পৌর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এক সেমিনারে বর্জ্যকে বোঝা নয়, সম্পদ, জ্বালানি ও অর্থনৈতিক সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়েছে। বক্তারা বলেছেন, বাংলাদেশের জন্য সমন্বিত, কম খরচের এবং স্থানীয়ভাবে পরিচালনাযোগ্য বর্জ্য ব্যবস্থাপনা সমাধান প্রয়োজন। সেমিনারে সভাপতিত্ব করেন বাপা সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার।

মূল প্রবন্ধে ড. নাসির উদ্দীন খান বলেন, দেশের বর্তমান ব্যবস্থা মূলত সংগ্রহ, পরিবহন ও ডাম্পিংনির্ভর হওয়ায় পুনর্ব্যবহার, সম্পদ পুনরুদ্ধার ও জ্বালানি উৎপাদনের সুযোগ কাজে লাগছে না। বিপুল বর্জ্য উন্মুক্ত স্থান, জলাভূমি ও জলাশয়ে পড়ে পরিবেশ ও অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে মিথেন নির্গমন, দূষণ, জলাবদ্ধতা, বায়ুদূষণ, ডেঙ্গু ও অন্যান্য জনস্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

বক্তারা সহজ প্রযুক্তি, দেশীয় বিনিয়োগ ও স্থানীয় জনসম্পৃক্ততার ওপর জোর দেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা জানান, প্রস্তাবিত ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্প পুরোপুরি চালু হলে প্রতিদিন ৩ হাজার টন বর্জ্য নিতে পারে এবং ৪২ থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বাপা দেশের সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি রোডম্যাপ তৈরির দাবিও জানায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।