Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বৈঠকে সংসদের প্রথম অধিবেশন কতদিন চলবে, কোন বিষয়গুলো আলোচনায় আসবে, কী কী আইন উত্থাপন হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে—এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অন্তবর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠানো হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি গঠন না হওয়া পর্যন্ত প্রচলিত নিয়মে বিশেষ কমিটি কাজ করবে। এসব অধ্যাদেশ ও বিল যাচাই-বাছাই শেষে রিপোর্ট আকারে সংসদে উপস্থাপন করা হবে।

এই অধিবেশনে বিষয়টি সম্পন্ন হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবশ্যই সম্ভব। তিনি জানান, রোববার (১৫ মার্চ) আইনমন্ত্রী প্রস্তাব উত্থাপন করবেন এবং বিশেষ কমিটিতে আলোচনা শেষে রিপোর্ট সংসদে পেশ করা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।