Web Analytics

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এপ্রিল ২০২৬ কর্মসূচিতে সহযোগিতার জন্য মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের নতুন নির্দেশনা দিয়েছে। বৃহস্পতিবার মাউশির ওয়েবসাইটে প্রকাশিত উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, প্রধানমন্ত্রী আগামী ২ মে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে একযোগে এ কার্যক্রম শুরু হবে।

নোটিশে ছয়টি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইন বা অনস্পট রেজিস্ট্রেশনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা, শ্রেণিকক্ষে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষককে অবহিত করা, নোটিশ বোর্ডে নির্দেশনা প্রদর্শন, বিদ্যালয়ের গেইটে অনুমোদিত ব্যানার টানানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার এবং বিদ্যালয়ের ওয়েবসাইটে কর্মসূচির প্রচারণা চালানো।

সরকারের ক্রীড়া উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগের মাধ্যমে দেশের তরুণ শিক্ষার্থীদের ক্রীড়ায় সম্পৃক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।