Web Analytics

জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানচেসকা আলবানিজ অভিযোগ করেছেন যে ইসরাইল কার্যত ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের “লাইসেন্স” পেয়েছে। সোমবার জেনেভায় মানবাধিকার পরিষদে উপস্থাপিত এক নতুন প্রতিবেদনে তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান “জাতিগত হত্যার” প্রমাণ নথিভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে ইসরাইলের “ব্যাপক ও পদ্ধতিগত নির্যাতন” এবং ফিলিস্তিনিদের জন্য “যন্ত্রণাদায়ক পরিবেশ” তৈরির বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

আলবানিজ আরও অভিযোগ করেন, বিভিন্ন দেশের সরকার ইসরাইলকে পরোক্ষভাবে উৎসাহ দিচ্ছে এবং অধিকাংশ সরকার ও মন্ত্রীরা অনুমতি দেওয়ায় ইসরাইল কার্যত এই নির্যাতনের লাইসেন্স পেয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ইসরাইলি বাহিনী শিশুসহ ১৮ হাজার ৫০০-র বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। একই সময়ে অন্তত ১০০ জন ইসরাইলের হেফাজতে মারা গেছেন এবং প্রায় ৪ হাজার মানুষ গুম হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া, প্রতিবেদনে বলা হয়েছে যে হাজার হাজার ফিলিস্তিনিকে কোনো অভিযোগ ছাড়াই আটক করে অমানবিক পরিবেশে রাখা হচ্ছে, যা পদ্ধতিগত নির্যাতনের ইঙ্গিত দেয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।