Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে মানহানিকর ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী এই নোটিশ পাঠিয়ে ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। নোটিশে বিশ্ববিদ্যালয়ের সম্মানহানির দায়ে বিশ্ববিদ্যালয় ফান্ডে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ারও দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৩তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী তন্ময় কুমার সাহা নোটিশটি পাঠান। শিক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ব্যারিস্টার ফুয়াদকে নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

এর আগে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ফুয়াদের বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ ও ইতিহাস বিকৃত বলে মন্তব্য করে তা প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।