Web Analytics

দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের আন্তর্জাতিক জাদুঘর কমপ্লেক্সে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির উপাদান স্থায়ীভাবে সংরক্ষণ ও প্রদর্শনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এশিয়ান কালচারাল সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা কিম সাং-উক জানিয়েছেন, ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে উদ্যোগটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ৮ থেকে ১১ অক্টোবর গুয়াংজুতে অনুষ্ঠিত চার দিনব্যাপী এশিয়ান কালচার উইক ফেস্টিভ্যালে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এসিসির সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়া জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা আছে। সেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, সংগীত, লোকশিল্প এবং সমসাময়িক জীবনযাত্রার বিভিন্ন উপাদান প্রদর্শনের কথা বলা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের সামনে বাংলাদেশের সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরতে চায় প্রতিষ্ঠানটি।

এসিসির এশিয়ান লাইব্রেরিতে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিবিষয়ক বই ইতোমধ্যে রয়েছে। উচ্চতর গবেষণা ও তথ্য বিনিময়ের সুযোগ বাড়াতে বাংলাদেশ থেকে আরও বই ও গবেষণাসামগ্রী সংগ্রহে আগ্রহী কেন্দ্রটি। হানসুং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়োন গিল ইউ বলেন, এই সাংস্কৃতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে পারে এবং অর্থনৈতিক, সামাজিক ও কূটনৈতিক যোগাযোগের সুযোগ তৈরি করতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।