Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত দুই সপ্তাহের জন্য ইরানের ওপর পূর্বঘোষিত ব্যাপক হামলা স্থগিত করতে সম্মত হয়েছেন। তার এই ঘোষণাকে ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল স্বাগত জানায়। জাতিসংঘসহ বিভিন্ন দেশও যুদ্ধবিরতির এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সকল পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং স্থায়ী শান্তির জন্য কাজ করার আহ্বান জানান। অস্ট্রেলিয়া জানায়, তারা চায় যুদ্ধবিরতি বহাল থাকুক এবং সংঘাতের সমাধান হোক। নিউজিল্যান্ড সতর্ক করে বলেছে, স্থায়ী শান্তি নিশ্চিত করতে এখনো গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। জাপান বলেছে, সংকট নিরসনে সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন, যার মধ্যে হরমুজ প্রণালিতে নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত করাও অন্তর্ভুক্ত। ইরাক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টেকসই সংলাপের আহ্বান জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের মিত্ররা লেবাননসহ সর্বত্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইসরাইল পরে জানায়, দুই সপ্তাহের এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।