Web Analytics

কুমিল্লার তিতাস উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সহযোগিতায় মানবিক উদ্যোগ হিসেবে হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তিতাস উপজেলা শাখা। মঙ্গলবার সকালে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এই কার্যক্রম শুরু হয়। সংগঠনের নেতাকর্মীরা সারাদিন পরীক্ষার্থীদের সহায়তায় দায়িত্ব পালন করেন।

হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে কলম, বিশুদ্ধ পানি, চকলেট, টিস্যু ও ইসলামিক জ্ঞানভিত্তিক বই বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা যায়। পরীক্ষার আগে আত্মবিশ্বাস বাড়াতে সংগঠনের সদস্যরা উৎসাহমূলক কথাবার্তা বলেন।

আয়োজকরা জানান, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এবং সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।