Web Analytics

ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কোর (আইআরজিসি) নতুন ধাপের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। আইআরজিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, এই পর্যায়ে ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। “সানডে ডন” নামের এই অভিযানে ইরাকের ভিক্টোরিয়া, কুয়েতের আরিফজান এবং সৌদি আরবের আল খার্জে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বাহিনীর আকাশপথ ও ড্রোন পরিচালনার অবকাঠামো এবং অস্ত্রভাণ্ডার ধ্বংস করাই এই অভিযানের মূল লক্ষ্য। এছাড়া আরদ, নেগেভ, তেল আভিভ, এরবিল, বাহরাইন এবং আবুধাবির আল ধাফরাসহ বিভিন্ন এলাকায় মার্কিন ও ইসরাইলি বাহিনীর গোপন আস্তানাগুলোতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।