Web Analytics

বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী ২০ এপ্রিল সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। ১ জানুয়ারি ২০০৮ বা তার আগে জন্মগ্রহণকারী এবং ২৪ নভেম্বর ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত ভোটার ডাটাবেইজে নিবন্ধিত ব্যক্তিদের তথ্য নিয়ে এই তালিকা প্রস্তুত করা হবে। ১২ এপ্রিল সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

ইসির তথ্য অনুযায়ী, কোনো ভুল সংশোধন, নাম অন্তর্ভুক্তকরণ বা মৃত ভোটারের নাম কর্তনের জন্য ৩ মে পর্যন্ত আবেদন করা যাবে। উপজেলা বা থানা নির্বাচন অফিসাররা ৬ মের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করবেন। হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৪ মে। জনগণের সুবিধার্থে মুদ্রিত খসড়া তালিকা উন্মুক্ত স্থানে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ে জনসচেতনতা বাড়াতে স্থানীয় ধর্মীয় উপাসনালয় ও ক্যাবল অপারেটরের মাধ্যমে প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।