অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি জানিয়েছে, শুধুমাত্র স্থায়ী যুদ্ধবিরতি হলে এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও তেহরান বলছে, ওয়াশিংটন স্থায়ী শান্তির জন্য প্রস্তুত নয়। ফলে সাময়িক কোনো চুক্তির ভিত্তিতে অবরোধ তুলে নেওয়া হবে না।
এদিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয় শিশু রয়েছে। নিহতদের মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমিও আছেন। পাল্টা জবাবে ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে এবং মার্কিন ও ইসরাইলি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবাননে ইসরাইলি হামলায় ৫৪ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা জ্বালানি স্থাপনায় হামলাকে অবৈধ ও অগ্রহণযোগ্য বলেছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, অবকাঠামোতে হামলা হলে সমুচিত জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটাম মঙ্গলবার শেষ হচ্ছে, আর আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।