Web Analytics

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে অবৈধ ইসরাইলি বসতি ইলি সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছেন। পরিকল্পনায় ৭৬৩টি নতুন আবাসন ইউনিট নির্মাণের কথা বলা হয়েছে। শনিবার ইসরাইলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। আনাদোলুর হিসাবে, নতুন ইউনিটগুলো নির্মিত হলে আগামী কয়েক বছরে ইলি বসতির আকার তিন গুণ হবে।

স্মোটরিচ বলেন, ইসরাইল সরকার পশ্চিম তীরে নতুন খামার ও বসতি স্থাপন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। নাবলুসের কাছে প্রাণঘাতী সংঘাতের ঘটনার পর এ সম্প্রসারণ পরিকল্পনা প্রকাশ্যে আসে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, গত শুক্রবার নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তাল গ্রামের কাছে চরমপন্থি ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় সংঘাত হয়; এতে চার ফিলিস্তিনি ও দুই ইসরাইলি নিহত হন।

চলতি মাসের শুরুতে স্মোটরিচ জানান, পশ্চিম তীরে ৩৪টি নতুন বসতি স্থাপনে ইসরাইলের নিরাপত্তা ক্যাবিনেট ১৩০ কোটি শেকেল, প্রায় ৪৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, বাজেট অনুমোদন করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২২ সালের শেষ দিকে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১০৪টি নতুন বসতি ও ১৬০টি কৃষি আউটপোস্ট অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি সব বসতি অবৈধ।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।