Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে রাজপথে আন্দোলনের হুমকির বদলে বিরোধী দলকে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুৎ কোথা থেকে এবং কীভাবে সরবরাহ করা হবে, সে বিষয়ে বিরোধীদের সুস্পষ্ট পরিকল্পনা জানানো উচিত। তাঁর মতে, জাতীয় সংসদে বিরোধী সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারকে সমালোচনা করা ও সংসদের বাইরে কর্মসূচি পালন গণতন্ত্রের স্বাভাবিক চর্চা হলেও সংকট মোকাবিলায় কার্যকর পরামর্শ দেওয়াও প্রয়োজন।

তিনি বলেন, পরিকল্পিত অচলাবস্থা সৃষ্টি করা ঠিক হবে না; বরং সংকট নিরসনের পরিকল্পনা দিতে হবে। অতীতের পরিস্থিতির পুনরাবৃত্তি হলে সংকট আরও গভীর হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকটকে পরিস্থিতির কারণ হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধার কারণে আমদানি সংকট দেখা দিয়েছে এবং এটি সরকারের নিজস্ব কারণে হয়নি। জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকার কথাও তিনি তুলে ধরেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।