Web Analytics

ছয়টি অবসায়ণাধীন নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের (এনবিএফআই) ক্ষতিগ্রস্ত আমানতকারীরা আটকে থাকা অর্থ দ্রুত ফেরতের দাবিতে বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। শতাধিক অংশগ্রহণকারী মুখে কালো কাপড় বেঁধে এই কর্মসূচিতে অংশ নেন এবং দ্রুত অর্থ ফেরতের দাবি জানান।

লিখিত বক্তব্যে জানানো হয়, তারা ১২ হাজারেরও বেশি আমানতকারীর প্রতিনিধিত্ব করছেন, যাদের সঞ্চয় সাত বছর ধরে আটকে আছে। এতে তারা চরম আর্থিক অনিশ্চয়তা, মানসিক চাপ ও মানবিক সংকটে ভুগছেন। অনেক আমানতকারী ক্যান্সার, কিডনি ও হৃদরোগসহ নানা দুরারোগ্য ব্যাধির চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এবং চিকিৎসার অভাবে কয়েকজন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বক্তব্যে বলা হয়, বাংলাদেশ ব্যাংক দেশের সকল তফসিলি ব্যাংক ও এনবিএফআই-এর নিয়ন্ত্রক হিসেবে জনগণের আমানত সুরক্ষার দায়িত্ব বহন করে।

অমানতকারীরা জুলাই ২০২৬-এর মধ্যে অর্থ ফেরতের জন্য সুস্পষ্ট ও কার্যকর রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান এবং ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ ফেরতের দাবি তোলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।