Web Analytics

দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমাঞ্চলে নাসের মেডিকেল কমপ্লেক্সে বৃহস্পতিবার ভোরে ইসরাইলি বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হাসপাতাল চত্বরের আল-ইয়াসিন ভবনের দ্বিতীয় তলায় বিমান হামলার আঘাত লাগে।

হাসপাতালের পরিচালক বলেছেন, হামলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ এবং অস্ত্রোপচার বিভাগ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে বুধবার গাজা সিটি ও বুরেইজ শরণার্থীশিবিরে ইসরাইলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হন। মঙ্গলবারের হামলায় আহত আরও একজন ফিলিস্তিনি পরে মারা যান।

সূত্র অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরাইল বারবার লঙ্ঘন করছে বলে অভিযোগ রয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬২২ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৭৮ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে ৭৪ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় ১ লাখ ৭৬ হাজার মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।