Web Analytics

শনিবার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সেমিনারে উপস্থাপিত ফরেনসিক অডিটে বলা হয়েছে, ২০১৪-১৫ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধি প্রকৃত হিসাবের তুলনায় ০.৮ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানো হয়েছিল। বিশেষজ্ঞ কমিটির মতে, উৎপাদনশিল্পের কয়েকটি উপখাতে উৎপাদন ও মূল্য সংযোজনের তথ্য অতিরঞ্জিত করে সামগ্রিক প্রবৃদ্ধির চিত্র উঁচু করা হয়। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, এসব পরিসংখ্যান উন্নয়নের রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠায় ব্যবহৃত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১০-১১ থেকে ২০১৩-১৪ অর্থবছরে গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬.২৭ শতাংশ, যা পরের পাঁচ বছরে ৭.৩৯ শতাংশে ওঠে। এই বৃদ্ধির প্রায় ৪১ শতাংশ এসেছে উৎপাদনশিল্প থেকে। তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি কমলেও ২২টি উপখাতের ১৬টিতে বড় উল্লম্ফন দেখানো হয়েছে; এর মধ্যে অধাতব খনিজ, টেক্সটাইল, পরিবহন সরঞ্জাম, যন্ত্রপাতি ও ইলেকট্রনিকস রয়েছে।

কমিটি পেট্রোলিয়াম পরিশোধন, জাহাজ নির্মাণ ও সিমেন্ট খাতে সীমিতসংখ্যক প্রতিষ্ঠানের তথ্যের ওপর নির্ভরতার ঝুঁকি চিহ্নিত করেছে। জাতীয় হিসাবের বিশ্বাসযোগ্যতা ফেরাতে বিবিএসের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও স্বাধীনতা বাড়ানো, নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যবহার, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং পদ্ধতি ও তথ্যের উৎসে স্বচ্ছতার সুপারিশ করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।