Web Analytics

রাওয়ালপিন্ডির নুর খান বিমানঘাঁটিতে ইরানি সামরিক বিমান মোতায়েন নিয়ে প্রকাশিত সংবাদকে ‘বিভ্রান্তিকর ও চাঞ্চল্যকর’ বলে আখ্যায়িত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামাবাদ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের ভিত্তিহীন খবর আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বিনষ্টের প্রচেষ্টার অংশ।

একটি মার্কিন সংবাদমাধ্যম দাবি করেছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান দ্বন্দ্বে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও পাকিস্তান গোপনে ইরানি যুদ্ধবিমানকে নিজেদের ঘাঁটিতে আশ্রয় দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব দাবি নাকচ করে জানিয়েছে, বর্তমানে পাকিস্তানে অবস্থানরত ইরানি বিমানগুলো যুদ্ধবিরতির সময় এসেছে এবং এর সঙ্গে কোনো সামরিক জরুরি অবস্থা বা বিমান রক্ষার সম্পর্ক নেই।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যাচাইবিহীন ও অনুমাননির্ভর তথ্য প্রচার বাস্তবতাকে বিকৃত করছে। পাকিস্তান আঞ্চলিক শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে পুনর্ব্যক্ত করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।