Web Analytics

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার সিলেট টেস্টের প্রথম ঘণ্টায় বাংলাদেশের পেসারদের দাপটে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে উইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান। প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৩ উইকেটে ৪১ রান করেছে সফরকারীরা।

বোলিংয়ে নেমে নিজের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন হাসান মাহমুদ। স্লিপে সাদমান ইসলামের হাতে সহজ ক্যাচ তুলে দিলেও সেটি ধরতে পারেননি তিনি। তবে ইনিংসের পঞ্চম ওভারে ব্রেন্ডন কিংকে বোল্ড করে বাংলাদেশের প্রথম উইকেট এনে দেন তাসকিন আহমেদ।

ষষ্ঠ ওভারে কেভম হজকে বোল্ড করেন হাসান। অফ স্টাম্পের বাইরে ব্যাক অব লেংথে করা বলটি পিচে পড়ে ভেতরে ঢুকে মিডল স্টাম্পে আঘাত করে। নবম ওভারে উইকেটকিপার-ব্যাটার জশুয়া ডি সিলভাকে এলবিডব্লিউ করে ওয়েস্ট ইন্ডিজকে আরও চাপে ফেলেন তাসকিন। সকালের উইকেটের সুবিধা নিয়ে তাসকিন ও হাসান সুইং আদায় করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।