Web Analytics

সোমবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় একাধিক সংসদ সদস্য মাদক, সন্ত্রাস ও স্বৈরাচারের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জাতীয় নাগরিক পার্টির এমপি আব্দুল্লাহ আল আমিন প্রশ্ন তোলেন, দেশের মাদক সমস্যা কি কোনো প্রতিবেশী রাষ্ট্রের আরোপিত যুদ্ধের অংশ কিনা। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষিত ঈদের পর যৌথ অভিযান কবে হবে তা জানতে চান। একই দলের এমপি নুসরাত তাবাসসুম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতনের পরও তার সন্ত্রাস ও হুমকি এখনো অব্যাহত রয়েছে।

বিএনপি এমপি রেজা আহাম্মেদ কুষ্টিয়া, নাটোর ও রাজশাহীর পদ্মা চরের সন্ত্রাসী বাহিনী দমনের দাবি জানান এবং সীমান্ত এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের জন্য অতিরিক্ত গাড়ি বরাদ্দের আহ্বান জানান। অন্যান্য এমপিরা বন্দর ব্যবস্থাপনা নীতিমালা, পাঠ্যপুস্তকে ইতিহাস পুনঃস্থাপন, প্রবাসীদের হয়রানি ও বিদ্যুৎ সংকট নিয়ে বক্তব্য রাখেন।

জামায়াতে ইসলামী এমপি মাহবুবুর রহমান বেলাল বাজেটকে অবাস্তব বলে মন্তব্য করেন এবং গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশের স্থিতিশীলতা নষ্ট হতে পারে বলে সতর্ক করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।