Web Analytics

ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, দেশটির সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতিকে অত্যন্ত নাজুক বলে মন্তব্য করার পর এই হুঁশিয়ারি দেন গালিবাফ। তেহরান জানিয়েছে, তারা আলোচনায় বসতে আগ্রহী হলেও কোনো চাপিয়ে দেওয়া শর্ত মেনে নেবে না।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো কূটনৈতিক আলোচনায় তাদের প্রধান অগ্রাধিকার হলো যুদ্ধের ঝুঁকি সম্পূর্ণ দূর করা। তারা এমন নিরাপত্তা নিশ্চয়তা চায় যাতে শান্তির নামে সাময়িক বিরতির পর পুনরায় সংঘাতে জড়াতে না হয়। একই সঙ্গে গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ইরানের বাহিনী আক্রমণকারীদের শিক্ষা দিতে প্রস্তুত এবং ভুল কৌশলের ফল সব সময়ই খারাপ হয়।

অন্যদিকে, ট্রাম্প ইরানের শান্তি প্রস্তাবের জবাবকে ‘বোকামিপূর্ণ’ বলে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন। পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রস্তাবের মধ্যে এখনো বড় ব্যবধান রয়েছে এবং পারস্পরিক অবিশ্বাস স্থায়ী সমাধানের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।