পরমাণু অস্ত্র বিস্তার রোধ ও নিরস্ত্রীকরণ নিয়ে চার সপ্তাহের আলোচনার পর জাতিসংঘের সদস্য দেশগুলো কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। নিউইয়র্কে অনুষ্ঠিত এই সম্মেলনের সভাপতিত্ব করেন ভিয়েতনামের দো হুং ভিয়েত। তিনি সাংবাদিকদের জানান, সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও সম্মেলনটি মূল বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি এবং তিনি খসড়া নথিটি অনুমোদনের জন্য উপস্থাপন করবেন না।
এএফপি’র দেখা খসড়া নথিতে বলা হয়েছে, যেসব দেশের কাছে পরমাণু অস্ত্র নেই, তারা ভবিষ্যতেও তা তৈরি করতে পারবে না। আলোচনায় অংশগ্রহণকারীরা কয়েক দশকের পুরোনো পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) পর্যালোচনা করছিলেন। এই চুক্তির অধীনে ১৯১টি দেশ একমত হয়েছিল যে ১৯৬৭ সালের ১ জানুয়ারির আগে যেসব পাঁচটি দেশের কাছে পরমাণু অস্ত্র ছিল—চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র—শুধুমাত্র তারাই এগুলো রাখতে পারবে। বর্তমানে ভারত, পাকিস্তান, ইসরাইল ও উত্তর কোরিয়ার কাছেও পরমাণু অস্ত্র রয়েছে।
সিপরির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত বিশ্বের ১২,২৪১টি পরমাণু ওয়ারহেডের ৯০ শতাংশই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে ছিল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।