Web Analytics

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি ৩ লাখ শিশুকে হাম ও রুবেলা টিকার আওতায় আনতে এক মাসব্যাপী ক্যাম্পেইন শুরু করছে। ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত চলবে এই টিকাদান কার্যক্রম। লালদিঘির পাড়ে চসিক লাইব্রেরি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র ডা. শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, হাম একটি অতি সংক্রামক রোগ যা শিশুদের জন্য মারাত্মক জটিলতা তৈরি করতে পারে, তাই জনস্বাস্থ্যের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চসিকের ৪১টি ওয়ার্ডকে ৭টি জোনে ভাগ করে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকাদান চলবে। ৪৮টি স্থায়ী, ২০৫টি অস্থায়ী, ৪১টি মপ-আপ ও ৪১টি সন্ধ্যাকালীন টিম গঠন করা হয়েছে। ১৭ ডিজিটের জন্ম নিবন্ধনের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করার পরামর্শ দেওয়া হলেও নিবন্ধন না থাকলেও কোনো শিশু টিকা থেকে বঞ্চিত হবে না। বস্তি ও ঝুঁকিপূর্ণ এলাকার শিশুদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় পরিচালিত এই কর্মসূচির সফল বাস্তবায়নে মেয়র সমাজের সকল শ্রেণির মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।